সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

“নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে”

মিরর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০ , ২:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে অদ্য ১৭ অক্টোবর শনিবার দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে নরসিংদী জেলায় ৮৬ টি বিটে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন। সমাবেশে পুলিশ কর্মকর্তাগণ মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সমাবেশে উপস্হিত সকলকে সংশ্লিষ্ট বিট পুলিশিং এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।