অন্যান্য
ল্যাপটপে অফিসের কাজ। কম্পিউটারে জুম মিটিং। সব মিটে গেলে মুঠোফোনে নেটফ্লিক্স? চোখ যদি টনটন করে, মাথা ধরে, দৃষ্টি অস্পষ্ট হয়ে যায়, তা হলে আর অস্বাভাবিক কী? দু’দিন পরই দেখবেন খবরের কাগজের ছোট ছোট অক্ষর পড়তে চোখ কুঁচকে তাকাতে হচ্ছে। পাওয়ার চেক করে হয়তো দেখলেন নাকের দগায় চশমা পরার সময়ে এসে গিয়েছে। তখন আর চশমা না পরে উপায় থাকবে না। তাই সেই অবস্থা হওয়ার আগেই সচেতন হন। খবর আনন্দবাজার পত্রিকার।
চোখের যত্ন নেওয়ার জন্য যেমন কখনও কখনও চোখকে বিশ্রাম দিতে হয়, দু’বেলা ঠান্ডা জল দিয়ে চোখ ধুতে হয়, তেমনই দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য কিছু কিছু দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। জেনে নিন সেগুলি কী।
ডায়েট
ভিটামিন এ, সি, ই, জিঙ্ক, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জাতীয় পুষ্টি দৃষ্টিশক্তির জন্য খুবই জরুরি। তাই রোজকার খাবার থেকে এই পুষ্টিগুণগুলি যাতে পান, তা নিশ্চিত করুন। সামুদ্রিক মাছ, শাক সব্জি, ফল জাতীয় খাবার রোজ খান। সাত বছরের বাচ্চা থেকে ৭০ বছরের দাদু— সব বয়সের মানুষের জন্যেই এগুলি জরুরি। ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান। ক্যারোটিনয়েড চোখের রেটিনার জন্য বিশেষ করে উপকারি। ডিম বা সবুজ সব্জিতে ক্যারোটিনয়েড থাকে। তাই এই খাবারগুলি রোজকার ডায়েটে অবশ্যই রাখবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।