সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

তুই স্বতন্ত্র প্রার্থী হইছো কার কথায়; আওয়ামী লীগ সভাপতির হুমকি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩ , ১০:২৫ অপরাহ্ণ

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের কর্মী ও সমর্থকদের ওপর তিন দফায় হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীমের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ ‍ডিসেম্বর) বিকেলে চরমোনাইয়ের বুখাইনগরে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে এ হামলার ঘটনা ঘটে। এছাড়া দুপুরে বরিশাল নগরীর বটতলা ও কাশিপুরেও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।

ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন বলেন, ‘প্রতিদিন আমার কর্মীদের মারধর করা হচ্ছে। মাইক ভাঙচুর করা হচ্ছে। চরমোনাই বুখাইনগরে আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম আমার ও আমার কর্মীদের ওপর চড়াও হয়েছে।

নুর ইসলাম আমাকে বলেছেন, তুই কার পারমিশন নিয়ে বুখাইনগর আইছো, তুই স্বতন্ত্র প্রার্থী হইছো কার কথায় এসব বলে অপমান অপদস্ত করেছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ দিয়েছি ‘

তিনি বলেন, ‘দুপুরে বরিশাল নগরীর বটতলা ও কাশিপুরের আমার কর্মীদের ওপর হামলা হয়েছে। কয়েকজন কর্মী হাসপাতালে ভর্তি আছে। আশা করি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

অভিযোগ অস্বীকার করেন চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম। তিনি জানান,সালাউদ্দিন রিপনের সঙ্গে আমার দেখাই হয়নি। তাকে উল্টা-পাল্টা কথা বলার প্রশ্নই আসে না।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম বলেন, ‘আমি ও আমার লোক মারামারির সঙ্গে জড়িত না। যারা নৌকার বিপক্ষে দাঁড়িয়েছে, নৌকাকে ঠকাতে ইন্দন দিচ্ছেন। তারাই এ সব কাজ করছেন। সালাউদ্দিন রিপনকে রাজনীতির মাঠে কেউই চিনে না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।